1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা প্রতিবেশীর জমি জবর দখলের অভিযোগ

  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১০৭ Time View

ফেরদৌস আহম্মেদ মিরাজ, রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে মুকতুজার রহমানের পৈত্রিক জমি জবর দখল করে ভোগ করে আসছে প্রতিবেশী মৃত নাজির মামুদ এর ছেলে মনছের আলী। স্থানীয় বাসিন্দা আবু হোসেন পিতা মৃত তছলিম উদ্দিন, আব্দুল খালেক পিতা মৃত আব্দুল লতিফ, ইউনুছ আলী পিতা মৃত কান্দিরা মাহমুদ সর্ব সাং মুশরত নাখেন্দা এর সাথে কথা বলে জানা যায় মুকতুজার রহমানের পিতা জীবিত থাকা অবস্থায় বর্ণিত তফশীল মুশরত নাখেন্দা জেএলনং ১০,খতিয়ান নং ২৮৯,দাগ নং ২৬২ জমির পরিমান ৪১শতাংশ প্রতিবেশী মৃত নাজির মামুদ এর ছেলে মনছের আলীর নিকট বন্ধক রাখে। দীর্ঘদিন থেকে মনছের আলী বন্ধক হিসেবে জমি হালচাষ করে আসছে। গত ২০/১১/২০ ইং তারিখে মুকতুজার রহমান তার বাবার বন্ধক রাখা জমির টাকা ফিরত দেন। মনছের আলী স্থানীয় ভাবে অনেক প্রভাবশালী হওয়ায় মুকতুজার রহমানের নিকট বন্ধকের টাকা ফিরত নেওয়ার পরেও জমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। মনছের আলীর বাড়ীর পাশেই জমিটি হওয়ায় মুকতুজার রহমান কে জমিটি তার নিকট বিক্রি করে দিতে চাপ প্রয়োগ করে আসছেন। মনছের আলীর প্রস্তাবে রাজি না হয়ে গত ২৯/১১/২০ইং তারিখে মুকতুজার রহমান তার পৈত্রিক জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করে শরিষা বুনেন। এতে প্রতিবেশী মনছের আলী ক্ষিপ্ত হয়ে শরিষা চাষে বাধা প্রদান করে প্রতিবেশী মুকতুজার রহমান কে প্রাণনাশের হুমকি দুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেন। এর আগে ২৬/১১/২০২০-ইং মুকতুজার রহমান রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে বর্ণিত তফশিলের প্রকৃত জমির মালিক কে তা সুনিশ্চিত হওয়ার জন্য ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভূমি কর্তাকর্তা আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, জমির মালিক মুকতুজার রহমান, মহসিন আলী, মাহবুবুর রহমান, ফেন্সি খাতুন,শিউলী খাতুন গং, বলে জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট থানার এস আই তছির অভিযোগ তদন্ত করে বলেন, বিষয়টি শুক্রবার বসার কথা হয়েছে এবং জমি মুকতুজারের সে নিজেই গতকাল রবিবার তার জমিতে সরিষা বুনেছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews