1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

সৎমাকে ধর্ষনের চেষ্টার  অভিযোগ উঠেছে

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১৫৪ Time View
নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক সন্তানের জননী সৎমাকে ধর্ষনের চেষ্টার  অভিযোগ উঠেছে মিজানুর রহমান (২২) নামের এক মাদকসেবী যুবকের  বিরুদ্ধে।
 এসময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষককে  হাতেনাতে আটক করেছে। গত শনিবার ১৭ অক্টোবর রাত ১১টার দিকে
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার নির্যাতিতা নারী বাদী হয়ে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের  করেছে। নির্যাতিতা নারী জানান , ৯/১০ বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে  তাকে বিয়ে করেন মিজানুরের পিতা ছোবেদ আলী ।
 তাদের ঘরে ৬ বছরের  একটি কন্যা সন্তান আছে।  এর মধ্যে সতীনের মাদকাসক্ত ছেলে মিজানুরের  কু-নজর পড়ে তার উপর। এর আগেও কয়েকবার সে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ  হয়।
 শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন  তিনি। এ সময় স্বামী ছোবেদ আলী বাড়ী থেকে একটু দুরে টংয়ের পাড়ে
হাওয়া খেতে যান।  বাড়ীতে কেউ না থাকার সুবাদে লম্পট মিজানুর ঘরে  ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়।
 ধস্তাধস্তির  এক পর্যায়ে পাশে ঘুমিয়ে থাকা শিশু কন্যাও জেগে উঠে। পরে মা- মেয়ের  চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে মিজানুরকে হাতেনাতে আটক করে।
সতীনের ছেলে কর্তৃক ধর্ষনের চেষ্টার শিকার হওয়ায় ঘটনাটি এলাকায়  চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ধর্ষনের চেষ্টাকারী যুবক একই বাড়ীতে
বসবাস করায় আবারও ধর্ষনের শিকার হওয়ার আশংকা করছেন ওই নারী।  স্থানীয় মকবুল হোসেন, মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান জানান,  মিজানুর নিয়মিত গাঁজা সেবন করে। নেশাগ্রস্ত হয়ে সে বার বার সৎমার  উপর নির্যাতন চালায়।
নাওডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য শাহাজামাল মিয়া সন্তোষ জানান, এর  আগেও একবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে মিজানুর। তাই ওই নারীকে
আইনের আশ্রয় নিতে বলা হয়েছে । ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা  নিশ্চিত করে জানান,মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews