ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে পাক হানাদার মুক্ত হয় এ জেলা।বর্তমানে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ১০টি থানাই ছিল এই মহকুমার অন্তর্গত।
২৯ নভেম্বর পঞ্চগড় হাতছাড়া হওয়ার পর পাকবাহিনীর মনোবল ভেঙে গেলে তারা পিছু হটে ঠাকুরগাঁওয়ে ঘাঁটি স্থাপন করে।
পাকসেনারা ৩০ নভেম্বর ভুল্লী ব্রিজটি বোমা মেড়ে উড়িয়ে দেয় এবং সালন্দর এলাকায় বিভিন্ন জায়গায় মাইন পেতে রাখে। মিত্রবাহিনী ভুল্লী ব্রিজ মেরামত করে ট্যাঙ্ক পারাপারের ব্যবস্থা করে ঠাকুরগাঁও শহরের দিকে অগ্রসর হয়।
২ ডিসেম্বর রাতে প্রচণ্ড গোলাগুলি ও সম্মুখ যুদ্ধের পর শত্রুবাহিনী পিছু হটতে বাধ্য হয়। ৩ ডিসেম্বর মিত্রবাহিনীর সদস্যরা বিজয়ের বেশে ঠাকুরগাঁও প্রবেশ করে।
Leave a Reply