1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে ২০০ গৃহহীন পরিবার পেল নতুন বাড়ী

  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১০১ Time View

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মুজিবর্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নতুন বাড়ী পেলো ২০০ গৃহহীন পরিবার। শনিবার(২৩ জানুয়ারী) সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নিজ প্রতিশ্রæতি বাস্তবায়নে দেশের সকল উপজেলা পরিষদ মিলনায়তনে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজা-উদ-দৌলা, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার ভুমি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ গনমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা। এ সময় উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার দশ ইউনিয়নে যথাক্রমে পাথরডুবিতে ৪টি, শিলখুড়ীতে ২৬টি, তিলাইয়ে ১৮টি, পাইকেরছড়ায় ২১টি, ভুরুঙ্গামারীতে ৩১টি, জয়মনিরহাটে ৯টি, আন্ধারীঝাড়ে ৩টি, বলদিয়ায় ২৩টি, চর-ভুরুঙ্গামারীতে ১৫টি, বঙ্গসোনাহাটে ৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বাড়ী নির্মাণে বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। যাদের জমিও নেই বাড়ীও নেই এমন পরিবারের মাঝে সরকারী খাস জমিতে তৈরি করা হয়েছে এসব সেমি পাকা বাড়ী।
ভুরুঙ্গামারী ইউনিয়নের ঈশ্বরবড়–য়া গ্রামের দিনমজুর শাহিনুর আলম, বলদিয়া ইউনিয়নের ভিক্ষুক বিবি পাগলীসহ সকল উপকারভোগীরা ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে মানুষের জমিতে থাকতাম এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই হল। ঘর ও জমি পেয়ে আমরা খুব খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews