আরমান হোসেন ডলার, বগুড়া (কাহালু) প্রতিনিধিঃ
সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী, জেলা লিগ্যাল এইড কমিটি বগুড়া ও লাইট হাউসের যৌথ আয়োজনে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে, আর্থিক সহায়তায় ইউএসএআইডি।
গত২৭-০১-২০২১ তারিখ বুধবার সকাল ১১টায় দুপচাঁচিয়া উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
এতে প্রায় তিনশত নারী-পুরুষের অংশগ্রহনের মাধ্যমে সরকারি আইনগত সহায়তার উপর বিভিন্ন আলোচনা হয়। কিভাবে দরিদ্র ও অসহায় মানুষ সরকারিভাবে বিনামূল্যে আইনী সহায়তা পাবে- এনিয়ে সাবিক আলোচনা ও পরামর্শ দেন প্যানেল আইনজীবি জনাব মো: ইমদাদুল হক খন্দকার, জজ আদালত, বগুড়া।
সভাপতিত্ব করেন জনাব এস এম হেলাল,গোবিন্দপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও ইউপি চেয়ারম্যান।
প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ ফজলুল হক, চেয়ারম্যান, উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং দুপচাঁচিয়ার উপজেলা পরিষদ। বিশেষ অতিথি জনাব মোঃ সালাহ উদ্দিন, টিম লিডার ও সিনিয়র ম্যানেজমেন্ট, লাইট হাউস। চেয়ারম্যান, তালোড়া ইউনিয়ন, জনাব মো: মেহেরুল ইসলাম, চেয়ারম্যান, গুনাহার ইউনিয়ন, জনাব শাহ মোহাম্মদ আব্দুল খালেক সহ এসআই জনাব মো: জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া থানার হেল্প ডেক্্র অফিসার এ এস আই নুরতাজ খাতুন এবং অত্র ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক পরিচালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারি রশিদা খাতুন, সার্বিক সহযোগিতায় ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সচিব জনাব উত্তম কুমার শীল। পিপিজে লাইট হাউসের উপজেলা সমন্বয়কারি, ছালমা, আব্দুর রউফ, পারভেজ এবং সোহরাব হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন টিম লিডার ও সিনিয়র ম্যানেজমেন্ট, লাইট হাউস জনাব মো: সালাহ উদ্দিন।
প্রধান অতিথি জনাব মোঃ ফজলুল হক, চেয়ারম্যান, উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং দুপচাঁচিয়ার উপজেলা পরিষদ বলেন Òদ্বন্দ হলে মামলা নয় Ó , লিগ্যাল এইড এ মিমাংসা হয়| সমাজে যেন আর একটি ঘটনাও না ঘটে এই জন্য সকলকে সচেতন থাকতে হবে। আজকের উপস্থিত সকলের দায়িত্ব লিগ্যাল এইডের প্রচারণা কার্যক্রম বাস্তবায়নের জন্য পারা প্রতিবেশি ও আত্মীয়দের এর সুফল সস্পর্কে জানাতে হবে। বাংলাদেশ সরকারের স্বপ্ন পুরুন করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য।
Leave a Reply