মেছবাহুল আলম, বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ প্রথম বাড়ের মত জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
০৭/০৩/২০২১ ইং রবিবার উপজেলা পরিষদ হল রুমে স্বাধীন বাংলার স্থাপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা,, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন , ভাইস চেয়ারম্যান আলহাজ জালাল উদ্দিন মন্ডল, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, দৈনিক দাবানল নাহিদ হাসান নিবিড় ভূরুঙ্গামারী প্রতিনিধি, সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply