1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীর ৩৫ শ্রমিক যাচ্ছে ধান কাটতে

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ১৭১ Time View

রফিকুল হাসান রন্জু,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের সনদ নিয়ে বিশেষ ব্যবস্থায় নরসিংদী ও মুন্সীগঞ্জে ধান কাটতে যাচ্ছে ৩৫ শ্রমিক।
করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় উপজেলার কিছু শ্রমিক ধান কাটতে যাওয়ার আগ্রহ জানিয়ে কৃষি অফিসে আবেদন করে। এরই প্রেক্ষিতে ভূরুঙ্গামারী সদর ও বলদিয়া ইউনিয়নের ৩৫ নারী ও পুরুষ শ্রমিককে নরসিংদীর ঘোড়শাল ও মুন্সিগঞ্জের শ্রীনগরে ধান কাটার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী থেকে বিশেষ ব্যবস্থায় পাঠানোর উদ্যোগ গ্রহন করে উপজেলা প্রশাসন।
শ্রমিক মতিয়ার রহমান ও আসাদুল জানান, ‘আমরা প্রতি বছর ধান কাটার মৌসুমে ধান কাটতে শ্রীনগর যেতাম। এবছর করোনার কারনে যেতে পারছিনা। তাছাড়া এলাকায়ও কাজ নাই। শুনেছি কৃষি অফিসে দরখাস্ত করলে ওনারা ধান কাটতে পাঠান। তাই আমরা ধান কাটতে যাওয়ার দরখাস্ত করি। আজকে কৃষি স্যার আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছেন।’
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ডাক্তারী পরীক্ষার সনদ ও উপজেলা প্রশাসনের অনুমতিপত্র নিজ নিজ শ্রমিক দলপতিদের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews