1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

নওগাঁয় মিথ্যা মামলা ও নিঃশর্তে রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১২৭ Time View

রহমতউল্লাহ, নওগাঁ প্রতিনিধিঃ

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতনকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এবং স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে রোজিনার মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে ) সকাল ১০ টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়েছে।এসোসিয়েশনের সভাপতি ও ইনডিপেনডেন্টের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও বিজয় টিভির মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের এমআর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের মাহমুদুন নবী বেলাল, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সহ অন্যান্ন ।

বক্তরা এ সময় বলেন, স্বাস্থ্য খাতে শতশত কোটি টাকার অনিয়ম ধারাবাহিকভাবে তুলে ধরায় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম। এরপর মিথ্যা মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্তে তাকে মুক্তি দেওয়া ও এই নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বক্তরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে শতশত কোটি টাকা লুটপাটের সাথে স্বাস্থ্য বিভাগের প্রভাবশালী মহল জড়িত। সরকার কোটি কোটি টাকা স্বাস্থ্য বিভাগে দিলেও লুটপাটের ফলে দেশে আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে তোলা সম্ভব হয়নি। দ্রুত স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews