1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধাঁরে সংখ্যালঘু পরিবারের জমি দখল

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ Time View

 

 

কুড়িগ্রামে ফুলবাড়ীতে এক অসহায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিয়োগ পাওয়া গেছে। সংখ্যালঘু পরিবারটি ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী বরাবর লিখিত অভিয়োগ দায়ের করেন। অভিয়োগ সুত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের লক্ষীকান্ত রায় এর ছেলে বীরেন্দ্রনাথ রায় তাহার নিজ নামে ২৮ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে দখল ভোগ করে আসছে। যার খারিজ খতিয়ান নং ৯৮৯ ও ৯৯০ দাগ নং ৪১৬৬, জে এল নং ১৬, মৌজা যোতইন্দ্রনারায়ণ। এই তপশীল বর্ণিত সম্পতি রাস্তা সংলগ্ন হওয়ায় বাড়ি করার জন্য মাটি ভরাট করে একটি গোডাউন ঘর উত্তোলন করেন বীরেন্দ্রনাথ । এই জমি ক্রয়ের পর থেকে ভূমিদস্যু ( ১) মো হাবিবুর রহমার, পিতা মৃত ফরিয়া মামুদ, ( ২) মো গোলজার হোসেন পিতা মৃত ফরিদ মামুদ, (৩) মো মুজিবর রহমার পিতা মৃত আবুল কাদের সর্ব সাং যোতইন্দ্র নারায়ন, (৪) ইকবাল হোসেন পিতা মৃত আবুল হোসেন, সাং সোনাই কাজী সকলের থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম। এই ভূমিদস্যুরা জমি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। এ বিষয়ে ধীরেন্দ্রনাথ রায় বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন।

গোটান গোডাউন ঘর ভাড়া নেয়া রইছ উদ্দিন জানান, অভিযোগের সময় আমি সাক্ষী হয়েছিলাম অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে পুলিশ ধরে চারান দেয় , জামিন হয়ে এসে তারা আমাকে ভাড়াকৃত আমার গোডাউন ঘর খুলতে নিষেধ করছে এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়েই যাচ্ছে।

জমির মালিক হিন্দু সম্প্রদায়ের বাদী বীরেন্দ্রনাথ রায় জানান, ফুলবাড়ী থানায় লিখিত অভিয়োগ দায়ের করার পরও এই শক্তিশালী ভূমিদস্যুরা রাতের আধারে জমি দখল করে জমির উপর একটি ঘর নির্মাণ করে। এখন তারা সংখ্যালঘু পরিবারটিকে প্রকাশ্যে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রর্দশন করে আসছে,তাছাড়াও তারা আমার জমিতে বিভিন্ন প্রকার গাছ রোপন করে যাচ্ছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এই জমা জমির বিষয়ে ফুলবাড়ী থানা একটি মামলা দায়ের হয়েছে, এই মামলার আলোকে তিনজন আসামিকে ধরে নিয়ে এসে চালান দেওয়া হয়েছে। জামিনে এসে তারা আবারও ৈ হিন্দু পরিবারটি ও অভিযোগের সাক্ষীকে বিভিন্ন ধরণের হুমকি ঘামকি দিচ্ছেন এমন প্রশ্নে তিনি জানান,এবিষয়ে একটি অভিযোগ দিলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধাঁরে সংখ্যালঘু পরিবারের জমি দখল

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews