1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষা/২৪ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১০টায় আল-হেরা ইসলামী একাডেমির হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহঃঅধ‍্যাপক লতিফুর রহমান দুলাল, সহকারি অধ‍্যাপক আবুল বাশার ও সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের অন‍্যতম সদস‍্য মাওলানা মো. মাহবুবুল আলম বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা,পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিশেষে অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকগনের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত,পরামর্শ ও দিক নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করেন তিনি।

পরে ভূরুঙ্গামারী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো. নূরুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews