1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

লহড়াপাড়া দখল- সন্ত্রাস রিফাতের পায়ের রগ কেটে দেওয়া, রুস্তম আলীর বাবাকে হত্যা – প্রশাসন নীরব

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৬১ Time View
লহড়াপাড়া দখল - সন্ত্রাস, রিফাতের পায়ের রগ কেটে দেওয়া, রুস্তম আলীর বাবাকে হত্যা - প্রশাসন নীরব

এস এম সালমান হৃদয়, বগুড়াঃ বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লহড়াপাড়া একটি ভয়ংকর গ্রামে পরিণত হয়েছে। এই গ্রামের মানুষেরা একসময় ঐক্যবদ্ধ থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসী দুই গ্রুপে বিভক্ত হয়ে যায়। নির্বাচনে জনপ্রিয়তার কারণে সাবেক চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহুল আমিন তালুকদার বেলাল ও তার অনুসারীরা। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে রুস্তম আলী এলাকার রাস্তাঘাট ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন।

কিন্তু সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট হারুন বাহিনী আবারও সক্রিয় হয়। তারা রুস্তম আলীর বাবাকে হত্যা করে, বসতভিটা ভাঙচুর করে, গরু ছিনতাই করে, ধান মাড়াই কল লুট করে এবং মাহিন্দ্রা ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, তারা নজুর বাড়ি, টুকুর বাড়ি, মজিদের বাড়ি, বাদলের বাড়ি, গোফফারের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। রুস্তমের নিজস্ব পুকুর থেকে মাছ ধরে বিক্রি করে টাকা আত্মসাৎ করে।

অসহায় নিরীহ রিফাতকে নির্মমভাবে আক্রমণ করে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। এ হামলায় সরাসরি অংশগ্রহণ করে তোহা খান (পিতা মৃত আব্দুর রহমান) ও দীন মোহাম্মদ (পিতা গোলাম রব্বানী)। হামলায় রিফাতের বাবা-মাকেও মারধর করা হয় এবং উল্টো তাদেরকে রুস্তম আলীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়।

হারুন বাহিনীর সদস্যরা হলেন, হারুন মেম্বার (সরদার, পিতা মৃত মুসলিম), মেহেদী হাসান (পিতা শাহজাহান আলী), শেখ মোঃ জোবায়দুর রহমান জিহাদ (পিতা শাহজাহান আলী), মোঃ রহিম (পিতা বসির), মোঃ সেলিম (পিতা ইদ্রিস), লাল মিয়া (পিতা ইদ্রিস), মোঃ জোব্বার (পিতা গনি মন্ডল), হায়দার (পিতা রমজান মন্ডল), আজমল (পিতা কিনু মন্ডল), মোঃ রহিম (পিতা কিনু মন্ডল), হুদাইফা (পিতা হায়দার আলী), তোহা খান (পিতা মৃত আব্দুর রহমান), দীন মোহাম্মদ (পিতা গোলাম রব্বানী), আতা (পিতা জোব্বার) সকলে লহড়াপাড়া, কাহালু, বগুড়ার বাসিন্দা।

হারুন স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখালেও প্রকৃতপক্ষে তিনি রুহুল আমিন তালুকদার বেলালের এজেন্ট হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করতেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নারহট্ট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শেখ মোঃ জোবায়দুর রহমান জিহাদ।

এলাকার গ্রাম কমিটির বর্তমান সভাপতি ও লহড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীও চাপে রয়েছেন। হারুন বাহিনী এই এলাকার সাইফুল ইসলামের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল ইসলামের ছেলেকে মারধর করা হয়। পরবর্তীতে ভয়ে পরিবারটি তাদের সম্পদ বিক্রি করে, এবং তিনটি পরিবার থেকে মোট তিন লক্ষ টাকা হাতিয়ে নেয় এই বাহিনী।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। রুস্তম আলী নিজে বলেন, “তারা আমার বাবাকে হত্যা করেছে। আমি এর সুস্থ তদন্ত ও বিচারের দাবি করছি। যদি আমি দোষী হই, তাহলে দেশের আইনে আমাকে সাজা দেওয়া হোক। কিন্তু রিফাতের কি অপরাধ ছিল? যারা তাকে মেরেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বর্তমানে পুরো গ্রামবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে এবং রুস্তম আলী প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews