1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে স্বত্ব দখলীয় সম্পত্তি অবৈধভাবে সামরিক ভূ-সম্পত্তি হিসেবে দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১১৪ Time View

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যক্তি মালিকানাধীন জমিকে সামরিক ভূ-সম্পত্তি দাবী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূমি মালিকরা।
রোববার দুপুরে ভূরুঙ্গামারী বনিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূমি মালিকরা।
সংবাদ সম্মেলনে স্বত্ব দখলীয় ভূমি মালিক সমিতির আহ্বায়ক তাইফুর রহমান মুকুল লিখিত বক্তব্যে দাবী করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বাগভান্ডার হতে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু অল্প সময়ে যুদ্ধ শেষ হওয়ায় রাস্তার জমি অধিগ্রহণ করা হয় নাই এমনকি জমির মালিকদের কোন ক্ষতি পূরণ প্রদান করা হয় নাই। সামরিক ভূ-সম্পত্তি নর্দান সার্কেলের দাবী করা জমিগুলো ব্যক্তি মালিকানায় এস.এ রেকর্ড ভুক্ত। ভূরুঙ্গামারীর তৎকালীন সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা কাগজপত্র সঠিক না থাকায় ডিসপুট কেসগুলো না মঞ্জুর করে ব্যক্তি মালিকগনের নামে রেকর্ড বহাল রাখেন এবং ডি.পি খতিয়ান প্রস্তুত করেন। ভূমি মালিকরা দাবি করেন সম্প্রতি বগুড়া সেনানিবাসের (নর্দান সার্কেল) ভূ-সম্পতি প্রশাসক সম্পত্তিগুলো নিজেদের দাবী করে রেকর্ড করার জন্য চাপ প্রয়োগ করছেন। তারা বলেন উক্ত জমিতে প্রায় ৪/৫ হাজার পরিবার বসতবাড়ি, দোকানপাট, ব্যাংক-বিমা অফিস সহ বিভিন্ন স্থাপনা নির্মান করে জীবিকা নির্বাহ করছে। এমতাবস্থায় ভূমি থেকে তাদের উচ্ছেদ করা হলে তারা অসহায় হয়ে পড়বে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভূরুঙ্গামারী উপজেলাধীন আসাম বেঙ্গল এ্যাকসেস মিলিটারী রোড নির্মানের জন্য বিভিন্ন ইউনিয়নের ৫টি মৌজার ৯৮.৭০ একর জমি অধিগ্রহন করা হয়। যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জমি দাবী করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি মালিক আলহাজ্ব আব্দুল গফুর, লুৎফর রহমান, ভূরুঙ্গামারী বনিক সমিতির সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী, রাইসুল আলম রিপন, আব্দুল বারেক, বুলবুল, মুসলিম উদ্দিন মন্ডল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews