কেরামত আলী নূরাণী একাডেমী ও হাফেজিয়া মাদ্রাসার নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠিত

পার্বতীপুর কেরামত আলী নূরাণী একাডেমী ও হাফেজিয়া মাদ্রাসার নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পাবর্তীপুর ঈদগাহ মাঠে নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক গোলজার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জাহেদা আনছারী লাকী, বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলু, আজাব্বর হোসেন রাজা, অধ্যক্ষ এমদাদুল ইসলাম, মাওলানা আলহাজ্ব হাদিউজ্জামান হাদী প্রমুখ।