ক্ষেতলালে উপনির্বাচনে আব্দুর গফুর ও পুনঃনির্বাচনে আশরাফ ফকির বিজয়ী

মুহাম্মদ আমানুল্লাহ আমান, ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুই ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে বড়তারা ইউপির উপনির্বাচনে গফুর মন্ডল ও বড়াইল ইউপির পুনঃনির্বাচনে আশরাফ ফকির বিজয়ী হয়েছেন।

আজ রবিবার ( ২৮ ফেব্রুয়ারী) সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে মোরগ প্রতীকে ৬৩০ ভোট পেয়ে আব্দুর গফুর মন্ডল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আইয়ুব হোসেন তালা প্রতীকে ৪০৪ ভোট পেয়েছেন।

অপরদিকে উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে সদস্য পদে পুনঃনির্বাচনে ফুটবল প্রতীকে ৮৩৫ ভোটে আশরাফ ফকির বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী গফুর মন্ডল তালা প্রতীকে ২৪৫ ভোট পেয়েছেন বলে ক্ষেতলাল উপজেলা নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করেছেন।