1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ Time View
ভুরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা অপর আরোহী জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে। আহত জাহাঙ্গীর আলম অপু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ মোটরসাইকেলযোগে পাথরডুবি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ‘পাভেল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৮৪৯) আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির (কুড়িগ্রাম হ-১৩-২৭০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ ও জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদেক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews