1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

কুড়িগ্রামে বালু ভর্তি ট্রাক্টরের চাপায় নিহত ১, আহত- ৩

  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৮২ Time View

আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বালু ভর্তি ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত এবং আহত হয়েছেন ৩জন।

রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নে রৌমারী-ঢাকা মহাসড়কের মির্জাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা গুরুতর আহত ৩জনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি হলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙা এলাকার নূর হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (২৩)।

আহতরা হলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের নতুন যাদুরচর গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০), বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ মিয়া (১৩) এবং রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের মৃত- ওসমান গনীর ছেলে লালচাঁন (৫০)।

হাসপাতাল সূত্রে জানান, নিহত সাদেকুলের মাথা থেতলে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণে করাণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা বলেন, রৌমারী থেকে ছেড়ে আসা দুটি বালু বোঝাই ট্রাকটর পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দিয়ে একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে নিহত হন এক যাত্রী এবং ভ্যানচালক ও ট্রাকটরের হেলপারসহ ৩জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান,ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews