রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
দশম ব্যক্তি হিসেবে করোনায় আক্রান্ত হলেন ভূরুঙ্গামারীর ইসলামী ব্যাংক কর্মকর্তা
জানা যায় লকডা্উনের শুরুতে বাদশা নামের ঐ ব্যাংক কর্মকর্তা চট্টগ্রামের পটিয়ায় তার বাড়িতে গিয়ে আটকা পরেন। তিন মাস পর গত ৩ জুন তিনি ভূরুঙ্গামারিতে এসে অসুস্থ বোধ করলে তাকে ব্যাংকে আসতে নিষেধ করেন ব্যবস্থাপক। ৫ জুন রংপুর পিসিআর ল্যাবে তার নমুনা পাঠানো হয়। আজ ১৬ জুন পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজেটিভ পাওয়া যায়। এই ব্যাংক কর্মকর্তাকে নিয়ে ভূরুঙ্গামারীতে মোট ১০ জন করোনায় আক্রান্ত হলেন যাদের সবাই বহিরাগত।
ভূরুঙ্গামারী স্বাস্থ্র্য কমপ্লেক্সের ল্যাব সহকারি এস এম বাবুল আক্তার বাবু রিপোর্ট প্রাপ্তির সত্যতা স্বীকার করেন। স্বাস্থ্য সহকারি গোলাম সরোয়ার রাঙ্গা জানান, ইসলামী ব্যাংকের ঐ কর্মকর্তাকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a Reply