1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

নির্বাচনী নিরাপত্তায় রাত পোহালেই মাঠে নামবে আইন-শৃঙ্খলা বাহিনী

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View
নির্বাচনী নিরাপত্তায় রাত পোহালেই মাঠে নামবে আইন-শৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠ পর্যায়ে আনসার বাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া নির্বাচনের আগের দিন (১১ ফেব্রুয়ারি) সকালে ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, সুষ্ঠু ভোট নিশ্চিতে এরইমধ্যে ৮০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ৪৩ হাজার কেন্দ্র গোয়েন্দা নজরদারিতে থাকবে। এ ছাড়া নির্বাচনে নিরাপত্তায় প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এরমধ্যে ১ লাখ ৮ হাজার ৮৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য এবং ৩৭ হাজার ৪৫৩ জন (১,২১০ প্লাটুন) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য দায়িত্বে থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটূকথা বলছে না। প্রস্তুতি পর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভোট যেন সুষ্ঠু হয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এবারের নির্বাচন সেফ হবে এবং উৎসবমুখর পরিবেশে নারীরা ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews