1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ Time View
ভুরুঙ্গামারীতে অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

ভুরুঙ্গামারীতে অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে মা-মেয়ে নিহত

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ ২জন নিহত হয়েছে। বুধাবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটার সময় উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী মহাসড়কে ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দুনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও স্ত্রী মোমেনা বেগম(৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিক্সাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর গামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষনা করেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর রেফার্ড করলে রংপুর যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে রাস্তা বন্ধ করে ইটের ব্যারিকেড দিয়ে ধান শুকানোর কারনে একে অপরকে সাইড দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews