1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ  নিহত

  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৮৭ Time View
ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ  নিহত

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধুর নাম শাহারা বানু (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে শাহারা বানুর মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews