1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View
ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রতি কান্ত রায়, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম ফুলবাড়ীতে র‍্যালী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনার পথ চলার ২৬ বছর পূর্তি ও ২৭ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেন পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটু।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, শিক্ষক, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম সরকার, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জনকন্ঠের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় ভোরের চেতনার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটুর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার শুরু হয়। আলোচনা সভা শেষে সম্মানিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে থানারোডে র‍্যালী বের হয়। র‍্যালী শেষে প্রেসক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews