1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ঔষধ আইন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View
ঔষধ আইন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) উপজেলার সোনাহাট গার্লস স্কুলে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় । এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভুরুঙ্গামারী উপজেলা শাখা।

বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। এসময় বক্তব্য রাখেন, বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ, বলদিয়া ইউনিয়ন সভাপতি তাপস কুমার অধিকারী, সোনাহাট ইউনিয়নের বুলবুল, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সোহেল প্রমুখ।

বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন করতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নিবন্ধিত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, ওষুধ সংরক্ষণে নির্ধারিত মান বজায় রাখা এবং সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা, এসব বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার পাইকেরছড়া, সোনাহাট, চর-ভূরুঙ্গামারী ও বলদিয়া ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews