1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালী

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৯ Time View
ভুরুঙ্গামারীতে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালী

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শহিদদের আত্নার মাগফেরাত ও দোয়া কামনায় পৃথক পৃথকভাবে এ বিজয় র‌্যালির আয়োজন করে।

২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পতন হয়। এই দিনটিকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে।

উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা মাঠ থেকে দুপুর ১২ টায় বিজয় র‌্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টান্ডে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহানুর আশরাফ জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মুস্তফা, বিএনপি নেতা কাজী নিজাম, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

বিকেল সাড়ে তিনটায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বাসস্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকনুজ্জামান রোকন, ইয়াকুব রহমান শ্রাবণ, নাহিদ হাসান নয়ন, ওয়াছি আনান অন্তিম।

বিকেল পাঁচটায় ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মুফতী ওমর ফারুক, সেক্রেটারী মুফতী এস এম মনিরুজ্জামান।

পরে বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাস স্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস‍্য ও সাবেক কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারি সেক্রেটারি মিজানুর রহমান।

বিজয় মিছিলে প্রতিটি সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews