1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে নিখোঁজের তিনদিন পর নারীর মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১৩ Time View
ভুরুঙ্গামারীতে নিখোঁজের তিনদিন পর নারীর মরদেহ উদ্ধার
এ এস  খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিখোঁজের তিনদিন পর স্বামী পরিতোক্তা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার জয়মনিহাট ইউনিয়নের একটি পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি বেগম (৩৫) উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমানের মাষ্টারের মেয়ে।
জানা গেছে, ২২ বছর আগে সুমির সুলতান নামের এক যুবকের সাথে বিয়ে হয়। প্রায় পাঁচ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। স্বামীর ঘরে সুমির দুই সন্তান রয়েছে।
স্বামীর সাথে ছাড়াছাড়ির পর বাবার বাড়ি ছোট খাটামারীর মাষ্টার পাড়ায় থাকতো সুমি। সুমি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।
সুমির ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গেল শুক্রবার (২৭ জুন) বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন।  মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশী গুরুত্ব দেয়নি।
সোমবার (৩০ জুন) সকালে একই গ্রামের আইজ উদ্দিন মাষ্টারের পারিবারিক কবরস্থানের  ভিতরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ  উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ ফোলা ছিলো। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
ভূরুঙ্গামরী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল  কারন জানা যাবে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews