1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ Time View
ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি টিভি ক্যামেরা স্থাপনের জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক বিজিবির জোড়ালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি টিভি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঝাকুয়াটারী জোড়া মসজিদের নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারি বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী নামক এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্য লাইনে ভারতের অভ্যন্তরে ঝাকুয়াটারী জোড়া মসজিদ নামক স্থানে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।

বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন। এরই ধারাবাহিকতায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঝাকুয়াটারী জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে বর্ণিত সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। প্রতি উত্তরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্থাপনকৃত সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য আহ্বান জানান। বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আশ্বস্ত করেন।

এছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরী না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews