1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল ভুরুঙ্গামারী থানা; শ্রেষ্ঠ সার্কেল মুনতাসির মামুন, ওসি আজিম উদ্দিন

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯২ Time View
শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল ভুরুঙ্গামারী থানা; শ্রেষ্ঠ সার্কেল মুনতাসির মামুন, ওসি আজিম উদ্দিন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখায় কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জেলায় প্রথম স্থান অর্জন করেছে ভুরুঙ্গামারী থানা ।

সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এতে জুলাই মাসজুড়ে পুলিশং কর্মকান্ড ও অপরাধ দমন মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলার মাসিক অপরাধ সভায় ভুরুঙ্গামারী থানা প্রথম স্থান অর্জন করে।

এ সময় শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

এ উপলক্ষে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

ওসি আজিম উদ্দিন বলেন, এ সম্মান আমাদের একার নয়। থানার সকল পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার ফসল।

ভুরুঙ্গামারী থানাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের আস্থা ও দোয়া নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করে নিরাপদ ভুরুঙ্গামারী গড়ে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews